ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জাবিতে হিস্ট্রি ও আর্কিওলজি রিসার্চ সোসাইটির আত্মপ্রকাশ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৪:২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)  Bangladesh History and Archaeology Research Society -BHARS নামে  ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষণা সোসাইটি
এর আত্মপ্রকাশ ও আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ ও তার সহকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (০৫ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক আরেফিনা বেগম এর সঞ্চালনায় ও অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। 

অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, 'আমরা বিভিন্ন সময়ের ঢাকা শহর নিয়ে গবেষণা করছি। এগুলোর সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ ঢাকা তৈরির পরিকল্পনা আছে। আমরা সাধারণ মানুষের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে যাচ্ছি। গবেষকদের সহায়তা করার লোকের অভাব। গবেষকদের সহায়তার জন্যই আমাদের এই উদ্যোগ।'

 জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'ইতিহাস লেখার চেয়ে, চর্চা করা অতীব জরুরি। খুব কম পড়ার মাধ্যমে সঠিক তথ্য দেওয়াটা আমাদের দায়িত্ব। অথচ অনেকেই ভুল ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। আমি আশা করি, ইতিহাস বিকৃতির এই বন্যায় আজকের আত্মপ্রকাশ করা সংগঠনটি সঠিক ধারায় ইতিহাস বর্ণনা করার নেতৃত্ব দেবে। ইতোমধ্যে রচিত হওয়া এতসব বই থেকে জাতি যদি সঠিক দিকনির্দেশনা পেত তাহলে ৭১এর পর ৯০ অথবা ২৪এ ২ হাজার মানুষের জীবন যেত না। '

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস একাডেমি, ঢাকা-এর সভাপতি ড. শরীফ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ডিন, কলা ও মানবিকী অনুষদ, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক সহ আরও অনেকে।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি