ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ছোটবোনকে ধর্ষণের দায়ে সৎ ভাই গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৯-২০২১ রাত ৯:৫৩
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জালশুকা গ্রামে সৎ বড় ভাইয়ের ধর্ষণে ছোট বোন অন্তঃসত্ত্বার ঘটনায় ধর্ষক সুজন মিয়া (২২) কে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
 
শুক্রবার রাতে আসামি সুজনকে টাঙ্গাইলের দেলদুয়ার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে ধর্ষক সুজন মিয়াকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে নিজের সৎ ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে আসছে ওই কিশোরী। ধর্ষণে বাধা দিতে গেলে মারধর করা হতো তাকে। ওই কিশোরীকে বিভিন্ন সময় নিজ ঘরে ধর্ষণ করত লম্পট সৎ ভাই সুজন মিয়া (২২)। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি এতদিন। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে মাকে সে পুরো ঘটনা খুলে বলে। পরে আলট্রাসনোগ্রামে ধরা পড়ে কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা।
 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, ওই কিশোরীর মা সাটুরিয়া থানায় মামলা দায়ের করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতে আসামি সুজন মিয়াকে টাঙ্গাইলের দেলদুয়ার থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক