ইটভাটা বন্ধের দাবি স্থানীয়দের
ধামরাইয়ে ইটভাটার দুষিত ধোয়ায় পুড়ল ১২০ হেক্টর জমির বোরো ধান
ঢাকার ধামরাইয়ে ইটভাটার থেকে নির্গত দুষিত ধোয়ায় নষ্ট হয়ে গেছে ১২০ হেক্টর জমির বোরো ধান। ফলন না পাওয়ার আশঙ্কা করছেন শতাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ফসল রক্ষায় অবৈধ ইটভাটা দ্রুত অপসারন ও ক্ষতি পূরনের দাবিও জানিছেন কৃষকরা।
তবে ইটভার মালিক পক্ষের সাথে কথা বলে কৃষকের ক্ষতি পূরন দেয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন।
সরেজমিনে গিয়ে দেখাযায়, কুল্লা ইউনিয়নের জয়বাংলা বিকস্, সুতিপাড়া ইউনিয়নের লায়ন বিকস ও দাদা বিকস,সানেড়া ইউনিয়নের টাটা বিকস এর বিষাক্ত ধোয়ায় পুড়েছে কৃষকের জমির বোরো ধান। বিষাক্ত ধোয়ায় পাতা পুড়ে মরে যাচ্ছে,ধানের গুটিগুলা চিটা হয়ে গেছে। এই বোরো ধান নষ্ট হওয়ার জন্য ক্ষেতের পাশের ইটভাটাকে দুষছেন তারা। তবে কৃষকদের দাবি শুধু বোরো ধানই নয়,মৌসুমী ফল ও শাক-সবজির উপরও এর প্রভাব পড়ে। চোখের সামনে যত্নে লাগানে বোরো ধান নষ্ট হওয়া দেখে দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
উপজেলা কৃষি অফিরে তথ্য মতে, এ বছর ধামরাইয়ে ১৬ হাজার ৯৯৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে গত কয়েক দিনে ইট ভাটার ছেড়ে দেওয়া দুষিত ধোয়ায় নষ্ট হয়েছে প্রায় ১২০ হেক্টর জমির বোরো ধান।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, ইট ভাটার দুষিত ধোয়া ছাড়ার কারণে সারা জমির সব ধান নষ্ট হয়ে গেছে। এখন আমরা পরিবার নিয়ে সারাবছর কি খাব? এনিয়ে চিন্তায় আছি। এখন আমরা ক্ষতিপূরণ চাই।
এ দিকে ধামরাইয়ে ইটভাটার থেকে নির্গত দুষিত ধোয়ায় নষ্ট হয়ে যাওয়া ধান ক্ষেতগুলো পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান। দ্রুত ক্ষতিপূরণসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’