নাহিদের পেশোয়ার নাকি রিশাদের লাহোর– কারা যাবে প্লে-অফে?
মুলতান সুলতানসের বিপক্ষে সহজ জয়ে পিএসএলের প্লে-অফের দৌড় জমিয়ে তুলেছে পেশোয়ার জালমি। ৬ দলের এই আসরে এখন পর্যন্ত সেরা চার নিশ্চিত করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাদ পড়েছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান। বাকি থাকা ৪ দলের জন্য খালি আছে ৩টি স্থান। তবে এর মাঝেও বড় লড়াই চলছে পেশোয়ার এবং লাহোরের মাঝে।
এবারের পিএসএলে দুই দলে আছে বাংলাদেশি প্রতিনিধি। লেগ-স্পিনার রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সে আর পেসার নাহিদ রানা আছেন পেশোয়ারে। রিশাদ এখন পর্যন্ত ৫ ম্যাচে খেলার সুযোগ পেলেও পেশোয়ারের হয়ে অভিষেক হয়নি নাহিদের।
প্লে-অফের প্রশ্নে এই দুই দলকেই এবারে একে অন্যের মুখোমুখি হতে হচ্ছে। গতকাল রাতের ম্যাচের পর ৮ ম্যাচ থেকে পেশোয়ারের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে লাহোর এখন পর্যন্ত ৯ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৯ পয়েন্ট। পেশোয়ারের বাকি আছে ২ ম্যাচ। আর লাহোরের বাকি আছে ১ ম্যাচ। আর শেষ ম্যাচটা হতে যাচ্ছে পেশোয়ার এবং লাহোরের মাঝেই।
আগামী ৮ তারিখের ম্যাচে করাচির বিপক্ষে জয় পেলে পেশোয়ারের পয়েন্ট হবে ১০। সেদিনই তারা চলে যাবে শীর্ষ চারে। লাহোর নেমে যাবে ৫ম স্থানে। পরদিন ৯ তারিখের ম্যাচটা তখন লাহোরের জন্য মাস্ট উইন ম্যাচ। সেটা জিতলে ১১ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করবে শেষ চার। আর হেরে গেলে করাচি, ইসলামাবাদের সঙ্গে প্লে-অফে যাবে পেশোয়ার।
পেশোয়ার যদি করাচির বিপক্ষে ৮ তারিখের ম্যাচে হেরেও যায়, তাহলেও স্বপ্ন বেঁচে থাকবে তাদের। জিততে হবে লাহোরের বিপক্ষে ম্যাচ। আর করাচি-পেশোয়ার ম্যাচের ফল যাইই হোক না কেন, লাহোরকে জিততেই হবে পেশোয়ারের বিপক্ষে।
তবে নাহিদ রানা এবং রিশাদ দুজনের দলই যেতে পারে প্লে-অফে। সেক্ষেত্রে ইসলামাবাদ কিংবা করাচিকে বাকি থাকা দুই ম্যাচেই হারতে হবে। আর পেশোয়ারকে জিততে হবে বড় রকমের রানরেট ব্যবধান নিয়ে।
এমএসএম / এমএসএম
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি