ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জামিনে মুক্তি পেলেন মানিকগঞ্জ জেলা আঃলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:১৪

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনের পর গতকাল সোমবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তিনি মানিকগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এর আগে, গত ৮ এপ্রিল মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পরে দীর্ঘ সময় শুনানী শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। গতকাল মানিকগঞ্জে দায়ের হওয়া নতুন আরো একটি মামলার আসামী তিনি।

মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান বলেন, গতকাল গোলাম মহিউদ্দিনের জামিনের কাগজপত্র আমাদের কাছে আসার পর আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মুক্তি লাভ করেন।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু