মেহেরপুরে গণপূর্ত বিভাগের কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে মঙ্গলবার (৬ই মে) এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নবম পে-স্কেল ঘোষণা এবং ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে গণপূর্ত বিভাগ, মেহেরপুর।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণা এবং অন্তবর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান একান্ত প্রয়োজন।
এছাড়াও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয়ের ন্যায় পদ-পদবি ও এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, এবং রেশনিং ব্যবস্থা প্রবর্তনের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের যৌক্তিক দাবি উপেক্ষিত হয়ে আসছে। আমরা চাই, সরকার দ্রুত এসব দাবি মেনে নিক। তা না হলে কঠোর কর্মসূচির দিকে যেতে আমরা বাধ্য হব।”
অবস্থান কর্মসূচিতে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ