ভূঞাপুরে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত
টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে তাদেরকে মাদকসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন (৩২), মাইজবাড়ি গ্রামের মৃত ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব শিথিল (৩২) এবং খলিল শেখের ছেলে মো. শহিদ (৭৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। অভিযানের পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান