মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে গলা টিপে হত্যা
চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে ফজলুল করিম(৭০) নামে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম ওই বাড়ির মৃত শেখ আহমদের ছেলে।
জানা গেছে, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। এ সময় ওই বৃদ্ধকে কিলঘুষি মারতে থাকেন জাকারিয়া। এক পর্যায়ে গলা টিপে ধরলে ফজলুল করিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়িতে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
নিহতের ছোট ভাই বজলুল করিম জানান, গত দুদিন আগে তারা আমার ভাইয়ের ৪/৫টি হাঁস নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই জিজ্ঞেস করতে যায়। কথা বলার এক পর্যায়ে জাকারিয়া আমার ভাইকে কিল ঘুষি দিয়ে গলা টিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে উদ্ধার করে নিয়ে আসার পথে আমার ভাই মারা যায়। জাকারিয়া জাহেদ আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়া জাহেদের সাথে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি