ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে ওএমএস কার্যক্রমের চাল বিক্রয় উদ্বোধন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৩:৪৭

দিনাজপুরের বিরামপুর উপজেলায় খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন এ কার্যক্রমের আওতায় একজন চাল ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ৩০ টাকা কেজিতে ক্রয় করতে পারবেন বলে জানায় উপজেলা খাদ্য বিভাগ।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় বিরামপুর পৌর শহরের ঢাকামোড়ে শাহিন সাইকেল ঘরের সামনে ওএমএস ডিলার রিহা ট্রেডার্স এর মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম এর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কমর সেলিম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রব তোতা, সাংবাদিক ফরিদ হোসেন, রিপন মানিক প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৌহিদুর রহমান জানান, সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতায় এবং উপজেলা খাদ্য বিভাগের বাস্তবায়নে অত্র উপজেলা সদরের ছয়জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন চাল বিক্রি করা হবে। প্রতিদিন একজন ডিলার এক মেট্রিক টন করে চাল সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিক্রয় করবেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত