ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ইপিএলে খেলতে মুখিয়ে আছেন তামিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ সকাল ৯:৪২

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) টি-টোয়েন্টিতে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফেরার সিদ্ধান্ত না নিলেও চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নেপালের এই লিগে ঠিকই খেলবেন তামিম।

ইপিএলের এবারের আসরে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন টাইগার সেরা এই ওপেনার। ফেসবুকে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের পেইজে একটি ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন তামিম।

ওই ভিডিও বার্তায় তামিম বলেন, ‘ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের অংশ হতে আমি উচ্ছ্বসিত। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার জন্য আমি মুখিয়ে আছি। দ্রুতই আপনাদের সাথে দেখা হবে।’

নিজের ইচ্ছাতেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না তামিম। কারণ দেশের হয়ে গেল তিনটি সিরিজে খেলেননি এই ব্যাটসম্যান। তাই অনুশীলনের ঘাটতি এবং গত সিরিজগুলোতে তার জায়গায় যারা খেলেছেন তাদের সুযোগ দিতেই বিশ্বকাপ না খেলার সিন্ধান্ত নেন তিনি।

আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে ইপিএলের এবারের আসর। আর ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল এর আগে আইপিএল, বিপিএল, পিএসএল, কাউন্টি ক্রিকেট লিগ, সিপিএলসহ বিশ্বের বেশ কয়েকটি ক্রিকেট লিগে খেলেছেন। এসব লিগে ২২৯টি ম্যাচ খেলে প্রায় সাড়ে ৬ হাজার রান করেছেন তামিম।

প্রীতি / প্রীতি

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার