ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৪:৯

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামে মসজিদের এসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের বিরুদ্ধে। বিষয়টি ঘিরে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার (০৬ মে) বিকেলে আছরের নামাজের পর মুসল্লিরা মসজিদ চত্বরে কয়েক মিনিট ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। তারা জানান, ইউএনওর নির্দেশেই মসজিদের এসিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সোহেল মাহমুদ খাঁন নামের এক মুসল্লি বলেন, “ইউএনও বলেছেন, মসজিদে এতগুলো এসি লাগানো প্রয়োজন নেই। এমনকি, এগুলো কে লাগাতে বলেছে তাও জানতে চেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ভারতে যেমন মুসল্লীদের নামাজ পড়তে দেয় না। আমাদের এখানে এখন এসি বন্ধ করেছে আবার কবে মনে হয় মসজিদের তালা ঝুলিয়ে দেয়। আমরা আগামীকাল (মঙ্গলবার) জোহরের নামাজের আগে এসি চালু চাই। এতো গরমে মুসুল্লিরা এসি ছাড়া নামাজ আদায় করা কঠিন।

মুসল্লিরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বুধবার জোহরের নামাজের সময় এসি চালু না হলে তারা আরও বড় আকারে বিক্ষোভ করবেন।

কামরুল ইসলাম নামে এক মুসল্লি জানান, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মসজিদের এসি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অনেক বছর যাবত এই মসজিদে নামাজ আদায় করে আসছি। বিগত সময়ে কোন ইউএনও এমন করে নাই। আমরা ইউএনওর সিদ্ধানের প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত সময়ে এসি চালুর দাবী করছি।

কামারখন্দ উপজেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী জানান, আমাদের মসজিদ ফান্ডে এখন টাকা নেই। যার কারণে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা কর্মকর্তা অনামিকা নজরুলের নির্দেশে এসি বন্ধ করা হয়েছে। এখানে আমার কিছু করার নেই। আর এসি কবে চালু হবে সেটাও জানি না।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, তিন মাসে প্রায় ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে মসজিদের ফান্ডে টাকা না থাকার কারণে এসি বন্ধ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরা এলজিইডিতে তাসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা

নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ধুনটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও, দ্রুত কাজ শেষের নির্দেশ

বাঁশখালীতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ

দাউদকান্দিতে ছাত্রদল নেতা মুক্তার প্রধানের জনপ্রিয়তা বৃদ্ধি, সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসা

পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা

রায়গঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

রায়গঞ্জে নববর্ষের গামছা তৈরির ধুম, তাঁতঘরে বাড়তি কর্মচাঞ্চল্য

মোহনগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উৎপাদন বৃদ্ধির জন্য ইলিশ ধরার সাথে জড়িত জেলে সহ সকলকেই ভূমিকা রাখতে হবে: মন্ত্রী