ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় জমি দখল নিয়ে রক্তাক্ত সংঘর্ষ: নারীসহ তিনজন আহত, থানায় এজাহার দায়ের


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৭-৫-২০২৫ বিকাল ৬:৭

নড়াইলের লোহাগড়া উপজেলার ঘামা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন নারীসহ তিনজন আহত হয়েছেন। ভুক্তভোগী মোসাঃ কুলসুম বেগম (৬৫) সোমবার লোহাগড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ৭ মে সকাল সাড়ে ১০টার দিকে কুলসুম বেগম, তার স্বামী মো, রাজ্জাক বিশ্বাস এবং ছেলে রায়হান মাহমুদ সাগর (৩৫) নিজ বসতভিটায় প্রবেশ করলে পূর্ব-শত্রুতার জেরে ১নং আসামী মোঃ ইমান হোসেন ও ২নং আসামী মোসাঃ চায়না বেগমসহ আরও অজ্ঞাত ৪/৫ জন মিলে পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, প্রথমে কুলসুম বেগমকে লাথি মেরে ফেলে দেওয়া হয় এবং রাজ্জাক বিশ্বাসকে মারধর করা হয়। এ সময় ছেলে রায়হান মাহমুদ সাগর বাধা দিতে গেলে তার ডান উরুতে ধারালো অস্ত্র দিয়ে দুইবার কোপ দেওয়া হয়, ফলে তিনি গুরুতর জখম হন। এছাড়াও গলা চেপে ধরে হত্যার চেষ্টা এবং শরীরের বিভিন্ন স্থানে মারধরের অভিযোগ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তার গলা থেকে আট আনার সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। একইসাথে স্বামীর পকেটে থাকা ব্যবসায়িক কাজে ব্যবহৃত ১,২০,০০০ টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন কুলসুম বেগম।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে রায়হান মাহমুদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর পুলিশি সহায়তার আশায় থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান