ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ও নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআাইজি রেজাউল করিম মল্লিকের বিদায় সংবর্ধনা


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ৮-৫-২০২৫ রাত ৯:৩৩

সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) ও নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিককে বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (৮ মে ২০২৫ খ্রি.) সকালে ডিবি কম্পাউন্ডে হল অফ ডিটেকটিভস্ এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিদায়ী ডিবি প্রধানের বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন গোয়েন্দা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ। অনুষ্ঠানে ডিবির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তৎকালীন ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 

এর আগে, তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গতকাল বুধবার (৭ মে ২০২৫ খ্রি.) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব  রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে পদায়ন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার