বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ ও নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি একটি রাষ্ট্রীয় চুক্তি এবং এটি ইতিপূর্বেই সম্পাদিত হওয়ায় নতুন করে সিদ্ধান্তের সুযোগ নেই। আন্তর্জাতিক চুক্তিতে উভয় পক্ষের স্বার্থ ও দাবি-দাওয়া থাকে, যা আলোচনার মাধ্যমে ‘উইন-উইন’ পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করা হয়। মন্ত্রী আরও বলেন, চুক্তিটিকে এখনই নেতিবাচক বা ইতিবাচক বলার সুযোগ নেই; ভবিষ্যতে এটি দুই দেশের বাণিজ্য জোরদারে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ট্যারিফ সংক্রান্ত মার্কিন আদালতের রায় সরকার পর্যবেক্ষণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো আন্তর্জাতিক চুক্তিই চূড়ান্ত নয়, প্রয়োজনে আলোচনার মাধ্যমে তা সংশোধন করা সম্ভব। ভিসা বন্ডের বিষয়ে তিনি জানান, এটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, তবে সরকার চায় দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াত যেন সহজ হয়। কিছু নন-ট্যারিফ বাধা দূর করতে পারলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ এবং উন্নয়ন সহায়তা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র্যালি অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা
রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক
প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ
রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা