উত্তরায় জামায়াতে ইসলামী ১ নং ওয়ার্ডের উদ্যোগে মশা নিধন কর্মসূচির শুভ উদ্বোধন
রাজধানীর উত্তরায় মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি মশা নিধন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ১০টায় উত্তরা ৭ নং সেক্টর পার্ক মসজিদ থেকে জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার ১নং ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন সড়ক, ড্রেন ও আশপাশের এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানার আমির এডভোকেট ইব্রাহিম খলিল, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা মডেল থানার প্রচার ও মিডিয়া সম্পাদক রাজিবুল হাসান নাঈমসহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা।
এ সময় উত্তরা মডেল থানার আমির এডভোকেট ইব্রাহিম খলিল বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য রক্ষায় মশা নিধন কার্যক্রম অত্যন্ত জরুরি। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে আমরা নিয়মিত এমন কর্মসূচি চালিয়ে যাব।
১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান বলেন, “উত্তরার বাসিন্দাদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মশার উপদ্রব কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে চাই।
পরে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন স্থানে মশা নিধন কার্যক্রম পরিচালনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ