ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জাল টাকা ও জালটাকা তৈরির সরঞ্জামাদীসহ চক্রের দুইজন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৩-২০২৬ দুপুর ৩:৬

র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন ডলিপাড়া বাদলদী সাকিনস্থ হাউজ নং- ৩০, রোড নং- ১০, ওয়ার্ড নং-৫২, জনৈকা হোসনে আরা আক্তার এর ৪ তলা বিশিষ্ট বিল্ডিং এর ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে জালনোট কারবারী চক্রের সদস্য ১। নাইমুল ইসলাম ইশান (১৯), 
এবং তার সহযোগী কেফায়েত উল্লাহ (১৯)’দ্বয়কে গত ৫ মার্চ ২০২৬ ইং ৫. ঘটিকায় গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫০০ টাকা মূল্যমানের জাল নোট-৫০০৫টি যাহার বর্তমান বাজার মূল্য ৫০০৫x৫০০=২৫,০২,৫০০/- (পঁচিশ লক্ষ দুই হাজার পাঁচশত টাকা) টাকা* (প্রতিটি টাকার ক্রমিক নাম্বার-ঝ শ ১৩৫৯১৪৭) এবং জালটাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ-০১টি, লেজার প্রিন্টিং ডায়েস-০২টি, প্রিন্টার-০১টি, স্মার্টফোন-০৩টি উদ্ধার করতে সক্ষম হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ধৃত আসামীদ্বয় জালটাকা কারবারী চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া আসিতেছে। 

গ্রেফতারকৃত আসামী জাল বলে জানা সত্বেও উহা খাঁটি বলে বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া উক্ত জাল টাকা ক্রয়-বিক্রয় কারবারের সহিত নিজেকে জড়িত করিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক এর (খ) ধারার অপরাধ করিয়াছে। এসকল প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল