ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোতালিব প্লাজা মোবাইল ইলেক্টিশনের কাছে জালিস ও রাজীবের চাঁদা দাবী, শাহবাগ থানায় মামলা প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৩-২০২৬ দুপুর ২:৫৫

সারাদেশ ব‍্যাপি চাঁদাবাজদের রুখে দিতে বদ্ধ পরিকর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদাবাজরা কোনো দলের নয় বলে তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন কোনো নিরিহ ব‍্যবসায়ীকে দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি বা চাঁদাদাবী করে তাকে দ্রুত আইনের আওতায় আনার জন‍্য তিনি ঘোষনা দিয়েছেন।চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপি কঠোর  অবস্থানে রয়েছেন।

সাম্প্রতি সময়ে রাজধানী মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আইফিক্সস ফাস্ট নামক একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে গিয়ে উক্ত দোকানের মোবাইল ইলেক্টিশিয়ন মাহাদী হাসান (২২) নামে এক ব‍্যক্তির কাছে চাঁদাবাজীর জন‍্য যান রাজীব ও তার সহযোগি জালিসসহ তার বেশ কয়েকজন সহযোগী। ভিকটিম চাঁদা দিতে অশ্বিকার করলে রাজীবসহ তার সহযোগিরা তাকে মারধর করে, অকথ্য ভাষায় গালাগালি করে, গুম করে ফেলার এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। যাহা সিসি টিভি ফুটেজে স্পর্শ দেখা যাচ্ছে।

এছাড়াও অভিযোগের ১নং ও ২নং অভিযুক্ত ইতিপূর্বে তার ব‍্যক্তিগত মটরজান YAMAHA R-15/ঢাকা মেট্রো-LA-52-6044 মোটর বাইকটি দাবি করে, বাইক না দিলে জোর করে নিয়ে যাবে না হয় জ্বালিয়ে দিবে বলে ও তারা হুমকি দুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন ভিকটিম মাহাদী।কোনো উপায় না পেয়ে অভিযুক্তরা পরভর্তিতে ভিকটিম মাহাদী হাসান’কে  রাজনৈতিক অথবা মিথ্যা মামলায় আসামী করবে বলে হুমকি প্রদান করে। 

ভিকটিমের দোকানে বিভিন্ন কাষ্টমার থাকার কারনে অভিযুক্ত রাজীবসহ তার সহযোগীরা পালিয়ে যায়। 

অভিযুক্ত রাজিবের বিরুদ্ধে এর আগে ও অনেক অভিযোগ করেছে অনেক ভুক্তভোগী।রাজীবের বিরুদ্ধে রাজধানীর একাধীন থানায় হত‍্যা মামলাসহ একাধীক মামলা রয়েছে বলে ও জানা যায়।

অভিযোগের বিষয়ে ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন,আমাদের কাছে একটা চাঁদাবাজীর অভিযোগ দায়ের হয়েছে আমরা তদন্ত করছি,আমাদের এলাকায় কোনো চাঁদাবাজের জায়গা নেই আমরা তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন,অভিযোগে বিষয়ে আমরা তদন্ত করছি,আমাদের সিনিয়র স‍্যারদের নির্দেশনা আছে তদন্তে প্রমানিত হলে অভিযু্ক্তদের বিরুদ্ধে নিয়মিত চাঁদাবাজীর মামলা হবে।

এমএসএম / এমএসএম

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান