ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে অবৈধ ইটভাটা ও কৃষিজমির মাটিকাটা বন্ধে মানববন্ধন


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৯-৫-২০২৫ দুপুর ২:১৬

মানিকগঞ্জের সিংগাইরে তিন ফসলি কৃষিজমি থেকে ইটভাটা অপসারণ, মাটিকাটা বন্ধ ও ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের ধান পড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৯ মে) ১১ টায় এলাকাবাসীর আয়োজনে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামের মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু সায়েম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী শহিদুল ইসলাম, চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তারিকুর রহমান আলাল প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জামির্ত্তার তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পতিত আওয়ামীলীগের দোসর আয়নাল গং কিছু বিএনপির নামধারীদের যোগসাজসে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় দিচ্ছে। উপজেলা ও জেলা প্রশাসনে বারবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না।

আরো বলেন, অনুমোদনহীন ইটভাটার বিষাক্ত ধোঁয়ায়  ফসলসহ ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত অবৈধ ইটভাটা উচ্ছেদ, কৃষিজমির মাটি কাটা বন্ধ, কৃষকদের ক্ষতিপূরণসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এসময় ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় সচেতন নাগরিকসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান