ফটিকছড়িতে ২.৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধারে-উপজেলা প্রশাসন
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ পূর্ব ফরহাদাবাদ মৌজার বি এস ১ নং খাস খতিয়ানভুক্ত ১০১৯ নং দাগের ৮ শতক জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।৮ই মে(বৃহস্পতিবার)পূর্ব ফরহাদাবাদ মৌজার আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন যাবত জমিটি বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১ টি দোকান করে বেদখল করেছিল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর নজরে আসলে উচ্ছেদ এর উদ্যোগ নিয়ে তাদের পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর নেতৃত্বে উচ্ছেদ এর টীম পৌছানোর আগেই প্রায় ৮০% স্থাপনা দখলকারীরা সরিয়ে নেন। পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে সরকারের নিয়ন্ত্রনে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য প্রায় ২.৫ কোটি টাকা।অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি), ফটিকছড়ি, চট্টগ্রাম।
এছাড়া নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস এর ভূমি সহকারী কর্মকর্তা মোকতার হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান,সরকারি সম্পত্তি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড