মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা মাধব ভাজে। ৮৫ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বুধবার (৭ মে) এ অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৯ সালের ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। ওয়াদিয়া কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন তিনি। তবে শুধু অধ্যাপক হিসেবে নয়, একজন অভিনেতা তথা পরিচালক হিসেবেও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন।অভিনেতা, পরিচালক, থিয়েটার পরামর্শদাতা এবং সমালোচক হিসেবে পরিচিত ভাজে রাজ্য থিয়েটার প্রতিযোগিতায় অসাধারণ অভিনয়ের জন্য সম্মাননা পেয়েছিলেন। তিনি বিখ্যাত ভারতীয় ও পাশ্চাত্য নাট্যকারদের নাটক পরিচালনা করেছিলেন এবং গোয়া কলা অ্যাকাডেমির নাট্য বিভাগে একজন ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ভাজে আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির সদস্য ছিলেন এবং এর জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা।
বলিউড ছাড়াও মারাঠি ছবিতে কাজ করেছিলেন মাধব ওয়াজে। তার পরিচালিত ‘হ্যামলেট’ পরবর্তী সময় পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। বিগত কয়েক বছরের ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’ সহ বেশ কয়েকটি হিট বলিউড ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?