বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়ঃ মাও. মোহাম্মদ ইয়াছিন আরাফাত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়। কাউকে চাঁদা দিতে হবে না। দূর্নীতিমুক্ত রাষ্ট্র চাই। লালমাই উপজেলায় অবহেলিত রাস্তা আমরা মেরামত করব। আমরা শান্ত চাই, ভারতের মুসলমানদের সুরক্ষা দিতে হবে। ইভটিজিং করার সুযোগ বাংলাদেশে করতে দিব না। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কথায় ও কাজে বিশ্বাস করে। আগামী সুন্দর দেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করবে। লালমাইকে আগামীতে সুন্দর ভাবে গড়তে হলে জামায়াত কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আমরা শান্তি ভাবে সমাবেশ করতে পারেনি। বিগত দিনে যারা জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছেন তারা আজ দেখে যাক। যারা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারা আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।যারা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারা আজ কোথায়। বিগত ১৭ বছরে যারা জুলুম করেছে তাদের আল্লাহ ছাড় দেয় নাই। প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য , বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাও. মোহাম্মদ ইয়াছিন আরাফাত গতকাল শুক্রবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন নুরপুর বাজার সংলগ্ন মাঠে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকই উত্তর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ মোতালেব হোসাইন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলাঅফিস সম্পাদক গোলাম সরওয়ার মুজঃ কামাল, লালমাই উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুর নূর, বাংলাদেশ জামায়াত ইসলামী লালমাই উপজেলা সেক্রেটারী মুহাম্মদ ইমাম হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহমেদ সহ বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ও ফেষ্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় এলাকাগুলো। নেতাকর্মীরা বলেন, বিগত সরকারের আমলে আমরা মামলা, হামলা, নির্যাতন, নিপিড়ীত হয়েছি। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে বাংলাদেশ জামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তাপদাহের মধ্যে দিয়ে আমাদের সম্মেলন শেষ করতে পেরে আল্লাহুর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ