টাঙ্গাইলে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইলে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি সিলিমপুর বাজার এজেন্ট আউটলেট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সিলিমপুর বাজার এজেন্ট আউটলেট শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি'র এজেন্ট ব্যাংকিং ডিভিশন ঢাকা প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান মোঃ মশিউর রহমান।
সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি টাঙ্গাইল জেলা শাখার এভিপি ও ব্যবস্থাপক আহামেদ মুক্তাদির রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিলিমপুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঢাকা শাখার এফ এভিপি জয়দেব চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক খাস শাহজানি বাজার আউটলেট এর স্বত্বাধিকারী মোঃ শাহিনুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলিমপুর বাজার আউটলেট এর স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম ও কাতুলি বাজার আউটলেট এর স্বত্বাধিকারী মোঃ নুরুল ইসলাম। অতিথিরা বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সাময়িক সংকট কাটিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে এখন পূর্বের মতো স্বাভাবিক ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। তিনি সকলকে এই ব্যাংকের সাথে থাকার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied