ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বর্ষসেরা ফুটবলার হলেন সালাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১১:৪

ফুটবল লেখক সমিতির (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
২০২৪-২৫ মৌসুমটা দুর্দান্ত কেটেছে সালাহর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল এবং ২৩ অ্যাসিস্টের মালিক তিনি। লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন এই ফরোয়ার্ড।
আর্নে স্লটের দলে প্রতি ম্যাচেই শুরুর একাদশ থেকে ছিলেন সালাহ। যদিও এবার তার লিভারপুল ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জনকে পেছনে ঠেলে পছন্দের ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন সালাহ।
মোহাম্মদ সালাহ এই শতাব্দীতে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছেন, মোট ভোটের প্রায় ৯০ শতাংশই পেয়েছেন তিনি।
ইংল্যান্ডের শত শত সাংবাদিকের ভোটে বিজয়ী হয়েছেন সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ সালে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
৩২ বছর বয়সী সালাহ সতীর্থ ভার্জিল ফন ডাইক এবং রায়ান গ্রেভেনবার্চ, সেইসাথে আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস এবং নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে পেছনে ফেলে এই বছরের পুরস্কার জিতেছেন।

 

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল