ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৩:৬

নাটোরে চেকপোস্ট বসিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যান।
শুক্রবার (৯ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি  নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, শুক্রবার দিবাগত ১০টা ৫০ মিনিটের দিকে  বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় একটা মোটরসাইকেলের আরোহীদেরকে চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেন। সিগনাল অমান্য করে সামনের দিকে চলে যেতে চাইলে তারা দুইজন মোটরসাইকেলসহ পরে যান। এরপর মোটরসাইকেল ফেলে তড়িঘড়ি করে পালানোর সময় একজনের শরীর থেকে  কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল  মাটিতে পরে যায়।
তিনি আরো ও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে। অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। সেইসঙ্গে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ