ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:১৪

কুমিল্লার মুরাদনগর উপজেলায় উদ্দেশ্য প্রোনোদিত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানহানির জন্য স্বৈরাচারের দোসর এবং কুচিক্রি মহল তার পদত্যাগের জন্য ষড়যন্ত্রের  করেছেন এমনটা দাবি করে   সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।  

শনিবার (১০মে) বেলা ১১টায় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ কাচ্চিসাব রেষ্টুরেন্টে   এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পদত্যাগ দাবিকারীদের বিরুদ্ধে  তীব্র প্রতিবাদ এবং নিন্দা প্রকাশ করেন। সেই  সঙ্গে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ফ্যাসিস্ট ও বেকার মুক্ত বাংলাদেশ গঠনের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন উপস্হিত নেতৃবৃন্দ।   

সংবাদ সম্মেলনে তাঁরা আরো বলেন,  " গত জুলাই -আগস্টে দুই হাজার শহীদ ও অর্ধ লক্ষাধিক আহতদের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন যারা  তাদের মধ্যে অন্যতম মুরাদনগরের কৃতিসন্তান জুলাই বিপ্লবের জীবন্ত শহীদ যুব ও ক্রীড়া, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। উপদেষ্টার বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্রকে  বেঁচে থাকতে  সফল হতে দেওয়া হবে না। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেকারমুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও জুলাই  আন্দোলনের আহত যোদ্ধা  আতিকুর রহমান রাজা, বেকার মুক্তি পরিষদ মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম সরাফত খান, বেকার মুক্তি পরিষদ মুরাদনগর উপজেলা শাখার  মহিলা বিষয়ক  সম্পাদক  নাজমা আক্তার। 
এসময় উপস্থিত ছিলেন,  বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মামুন চৌধুরী,  সাধারণ সম্পাদক মো:  আজগর ও রুপালি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির