ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ১২:৪৯

টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন কলমাইদ গ্রামে এক বিবাহিত নারীর ব্যক্তিগত ছবি গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে ২৭ এপ্রিল রবিবার ২০২৫ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলী আদালত, নাগরপুর থানায় দায়ের করা হয়।

বাদী মোছাঃ পারুল আক্তার (৩০), পিতা-মাতার বাড়ি কলমাইদ গ্রামে, বর্তমানে স্বামী কহিনুর ইসলামের অনুপস্থিতিতে একা বসবাস করছেন। তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত।মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ১নং আসামী মোঃ বাতেন (২৬) পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে প্রায়ই বাদীর বাড়িতে যাতায়াত করতেন এবং তাকে কুপ্রস্তাব দিতেন। বাদী তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে, একদিন গোপনে বাদীর গোসলের সময় নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময় বাদীকে ব্ল্যাকমেইল করে অর্থ দাবি করেন। প্রথমে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২ লক্ষ টাকা আদায় করেন। এরপর আরও ৪ লক্ষ টাকা দাবি করে, তা না দিলে অশ্লীল ছবি স্বামীর ইমো আইডিতে পাঠানোর হুমকি দেন।

পরবর্তীতে মোঃ বাতেন তার ব্যবহৃত বিভিন্ন ইমো আইডি—"মনটা ভালা নাই", "আমার পাখী", "আগুন" এবং "md.baten"—ব্যবহার করে উক্ত ছবি বাদীর স্বামীর ইমো অ্যাকাউন্টে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। বাদী এই বিষয়ে ২নং, ৩নং ও ৪নং আসামীদের (যথাক্রমে মোঃ আফাজ উদ্দিন, মোছাঃ উজালা বেগম ও মোঃ রফিকুল ইসলাম ওরফে সোহেল) অবহিত করলে তারা কোনো সহানুভূতি না দেখিয়ে বরং আরও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে বাদী চরম মানসিক দুরবস্থায় পড়েছেন বলে জানান।

এ ঘটনায় পাঁচজন সাক্ষীর নাম মামলায় উল্লেখ করা হয়েছে, এবং প্রয়োজনে আরও সাক্ষী উপস্থিত করা হবে বলেও উল্লেখ করেছেন বাদী।

মামলাটি বর্তমানে বিচারাধীন এবং আদালতের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা