পাটগ্রামে সুপারি গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকায় সুপারি গাছ থেকে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) প্রায় রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকায় এরশাদ হোসেন সেবুর একটি সুপারি গাছের বাগান রয়েছে। রোববার (১১ মে) সকাল ৯ টার দিকে এ বাগানের একটি পুরাতন সুপারি গাছ ভেঙ্গে পড়ে থাকা ও পাশে মৃত অবস্থায় ওই এলাকার আবেদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ভুট্টা ক্ষেতে কাজ করতে আসা শ্রমিকরা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবেদ আলী ওই এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে। স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আবেদ আলী দীর্ঘদিন থেকে এ এলাকায় চুরি করতো। একাধিকবার তাঁকে ধরে বিচার করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় পড়ে গিয়ে আঘাত পেয়ে মারা গেছেন।’
আবেদ আলীর স্ত্রী মমেনা বেগম (৪৮) বলেন, ‘আমার স্বামী কাজকামাই করে সংসার চালায়। রাতে মোবাইলে ওয়াজ শুনে তিনটার সময় ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে শুনি সুপারির গাছ থেকে পড়ে নাকি মারা গেছেন। কিভাবে কি হয়েছে সঠিক বলতে পারিনা।’
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সুপারি গাছে উঠে সুপারি পাড়ানোর সময় পড়ে মারা গেছেন। গাছটি পুরাতন আর মাঝখানে নষ্ট হওয়ার মত ছিলো। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের আজ (রোববার) বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত