ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে বালু ভর্তি মেসি গাড়ীর চাকায় পিষ্ট স্কুল শিক্ষার্থীর জীবনের মূল্য একটি অটোরিক্সা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ৩:৩৮

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় বালুভর্তি মেসি গাড়ির চাকায় পিষ্ট হয়ে কাটলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী রিমন বাবু (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহত শিক্ষার্থীর পিতা ফজর আলী বাদী হয়ে মেসি গাড়ীর চালক সাইদুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম (৩২) কে আসামী করে বিরামপুর থানায় মামলা করেছে।

এবিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার এসআই আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর ইউপি সদস্য মাহাফুজ মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে বালু ভর্তি মেসি গাড়ির চাকায় পিষ্ট হয়ে কাটলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী রিমন বাবু (১৪) নিহত হয়। সংবাদ পেয়ে তাঁর নেতৃত্বে বিরামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘাতক মেসি গাড়িটি জব্দ করে থানায় আনা হয়।

লাশের বিষয়ে জানতে চাইলে তিনি জানান উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ময়না তদন্ত ছাড়ায় নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনায় সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৯৮/১০৫ ধারায় ৯ মে নিহতের পিতা ফজর আলী বাদী হয়ে বিরামপুর থানায় ঘাতক মেসি গাড়ির লাইসেন্স বিহীন চালক উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুরের সাইদুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম (৩২) কে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে বাদীর আর্জিতে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করলে কাটলা হরিহরপুর হাইস্কুলের অফিস সহায়ক আলাউদ্দিন ফোন কলটি ধরে বলেন আর্জিতে ব্যবহৃত ফোন নম্বরটি তাঁর নিজের। তিনি জানান, নিহত রিমন বাবু আমার নাতি। রিমন বাবু বালু ভর্তি মেসি গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে দূর্ঘটনায় নিহতের ঘটনাটি স্থানীয় ভাবে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও ইউপি মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাদী ফজর আলীকে দেড় লক্ষ টাকা মুল্য মানের একটি অটোরিক্সা ক্রয় করে দেয়ার আশ্বাসে মিমাংসা করা হয়েছে। ওই ঘাতক সরাজ ৭৪৪ মডেল মেসি গাড়ির মালিক উপজেলার কাটলা  ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে হাসান মাহমুদ ওরফে বিদ্যুৎ বলে তিনি জানিয়েছেন।

মুঠোফোনে হাসান মাহমুদ ওরফে বিদ্যুতের সাথে যোহাযোগ করলে তিনি জানান, মেসি গাড়িটি অন্য ব্যক্তির নামে শোরুম থেকে ক্রয় করা হয়েছে। উক্ত মেসি গাড়িটি আমার নয়।

এ বিষয়ে বিরামপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেসি গাড়িটি জব্দ করে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৯৮/১০৫ ধারায় চালককে আসামী করে মামলা নিয়েছি। পলাতক গাড়ির চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এলাকার সর্বস্তরের সচেতন মহল  বিরামপুরের কাটলা এলাকায় শাখা যমুনা নদী থেকে অপরিকল্পিত ভাবে হাসান মাহমুদ ওরফে বিদ্যুৎ ও তার  সাঙ্গোপাঙ্গোদের দীর্ঘদিন ধরে বেপরোয়া বালু উত্তোলন বন্ধসহ লাইসেন্স বিহীন মেসি গাড়ি চালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত