নাটোরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিষিদ্ধ হওয়ায় জামায়াতের শোকরানা মিছিল
নাটোরে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শোকরানা মিছিল ও সমাবেশ করেছে শহর শাখা জামায়াতে ইসলামী।রোববার সকাল সাড়ে নয়টায় শহরের মাদ্রাসা মোড় থেকে নাটোর শহর জামায়াতের উদ্দ্যোগে একটি বিশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় পুরাতন বাসস্ট্যন্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শহর শাখা জামায়াতের সেক্রেটারী প্রভাষক আলী আল মাসুদ মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আফতাব আলী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আফতাব আলী।
এ সময় বক্তারা বলেন, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই হবে না সাথে সাথে তাদের সকল গণহত্যার জন্য বিচার করতে হবে। ইতিহাসে এরকম গণ হত্যা কোন রাজনৈতিক দল কখনও করেনি। এই নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কখনও বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা।
বক্তারা আরো বলেন, যারাই বাংলাদেশকে ভারতের তাবেদারী রাজ্যে পরিনত করতে চাইবে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করবে। এখনও যারা দেশকে নিয়ে বিভিন্ন ষঢযন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। দেশের আপমর যুব সমাজ সবাই এখন সচেতন। তাদেকে আর বোকা বানানো যাবেনা। এই যুব সমাজই জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবে।
তারা আরো বলে, এই ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে দেশে আনন্দের গণজোয়ার বইছে। চলছে বিভিন্ন জায়গায় মিস্টি বিতরণ। সুতরাং আর কেউ যেনো আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে ষঢযন্ত্র করতে না পারে সেজন্য দলের সকল নেতা কর্মীদের সর্বদা সজাগ থাকারও আহবান জানান তারা।
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!