ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আইনজীবী ও সহকারীদের ওপর হামলা আহত ৮ : মামলা দায়ের


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৫-২০২৫ বিকাল ৫:২৮

ঠাকুরগাঁও জেলা জজ আদালতের পূর্ব পার্শ্বের সড়কে একদল দুর্বৃত্তের হামলায় জেলার আইনজীবী সমিতির সভাপতি, আইনজীবী সহকারীসহ অন্তত ৮ জন আহত হন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন দুপুর ১২টার দিকে হরিপুর থানার একটি মামলার (জি.আর-১৩৫/২৪) বাদী মো. দেলোয়ার হোসেনকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে বাবুলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল। এসময় বিষয়টি দেখতে পেয়ে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন তাকে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয় এবং মারধর করে।
চিৎকার শুনে আইনজীবী মোজাফফর আহমেদ মানিক, জিল্লুর রহমান, আলী আকবর, আশরাফুল হাসানসহ অনেকে ঘটনাস্থলে ছুটে এসে বাধা দিলে তাদেরও এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীরা লোহার রড, বাঁশের লাঠি এবং কোমরের বেল্ট দিয়ে হামলা চালায়।
আইনজীবী সহকারী মো. দুলাল হোসেনের হাঁটুর ওপর লোহার রড দিয়ে সজোরে আঘাত করে গুরুতর জখম করা হয়। সহকারী হৃদয়, রেজু ও আলমগীরকেও হামলাকারীরা মারধর করে। একপর্যায়ে মো. হাবিজুল হক নামের এক ভেন্ডারের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করলে তাঁর মাথা কেটে যায় এবং তাঁকে ৩টি সেলাই দিতে হয়।
অবস্থা বেগতিক দেখে কোর্ট পুলিশ পরিদর্শক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু হামলাকারীরা কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গেও ধাক্কাধাক্কি করে। পরে আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার পর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মকদুম সাব্বির মৃদুল ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে ৭ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামীরা হলেন মো: জসিম উদ্দিন (৩৩), মো: ওবায়দুর (৩৬), মো: গোলাম রব্বানী ওরফে হবিবর (২৬), জাফর (৪৬) মো: আলম (২৩), মোছা: নুর নেহার (৪০), মো: নাসির (৩৯) সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন।
ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান জানান, এই ঘটনায় মামলার এজাহার নামীয় আসামি মো: গোলাম রাব্বানীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধিন রয়েছে। 

এমএসএম / এমএসএম

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে পার

কুড়িগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় শরীয়তপুরের ডামুড্যায় পোনামাছ অবমুক্ত

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা