ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

৩২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এমবাপ্পে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ১১:৫

এল ক্লাসিকোর মঞ্চে হ্যাটট্রিক করেও রিয়াল মাদ্রিদকে জেতাতে পারেননি। তবে কিলিয়ান এমবাপ্পে নিজের পারফরম্যান্সে ইতিহাস গড়ে ফেলেছেন। বার্সেলোনার বিপক্ষে এই হ্যাটট্রিক তাকে পৌঁছে দিয়েছে রিয়ালের অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার আসনে।
রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে করেছেন ৩৯টি গোল, যা ভেঙে দিয়েছে ইভান সামোরানোর ৩৭ গোলের দীর্ঘ ৩২ বছরের রেকর্ড।
এমনকি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো-ও এই রেকর্ড ছুঁতে পারেননি। এমবাপ্পের এখনো তিনটি ম্যাচ বাকি, অর্থাৎ তিনি আরো গোল করে নিজের রেকর্ড আরো উচুতে নেওয়ার সুযোগ পাবেন।
এল ক্লাসিকোর গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়ালের একমাত্র গোলদাতা ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন।
এরপর বার্সেলোনার হাই ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। 
তবেএই হ্যাটট্রিক জয় এনে দিতে পারেনি রিয়ালকে। আর এতেই এল ক্লাসিকোর ইতিহাসে প্রথমবারের মতো একজন খেলোয়াড় হ্যাটট্রিক করেও হারল।
এমবাপ্পের এই পারফরম্যান্স তাকে পৌঁছে দিয়েছে আরেকটি মাইলফলকে।
এই মৌসুমে লা লিগায় তার গোল সংখ্যা এখন ২৭, যা তাকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তুলেছে। বার্সেলোনার রবার্ট লেভানদোস্কির চেয়ে তিনি এখন দুই গোল এগিয়ে আছেন।

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে