ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পাঁচবিবিতে পুলিশের এসআই আলমগীর হোসেনকে ছুরিকাঘাত


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ১২:৪৯

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবীর (২৯) বাম হাত ও ডান পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। রোববার (১১ মে) বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের  আরজি পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে, এ ঘটনায় ওই এসআই জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা ধীন আছেন,
ওই গ্রামের প্রত্যক্ষদর্শী মর্জিনা জানান, এখানকার বেলালের স্ত্রী খালেদা  পারিবারিক একটা বিষয় পাঁচবিবি থানায় অভিযোগ দায়ের করেন,  ওই অভিযোগ তদন্ত করতে গঠনস্থলে যান পাঁচবিবি থানার এসআই আলমগীর,  ওখানে গিয়ে জানতে পারেন বেলাল এবং রফিকুল এর ছেলে রাফি( ১৯) বেলালের বাড়িতে আটকে রেখে খালেদা কে দুজনে মিলে অত্যাচার নির্যাতন করেন, ওই সময় রফিকুলের ছেলে রাফিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে, রাফি পুলিশের উপরে চড়াও হয় এবং পকেটে থাকা চুল কাটা কাচি দিয়ে পুলিশের ডান পায়ে এবং বাম হাতে আঘাত করে, এতে মারাত্মক জখম হয়। সঙ্গে সঙ্গেই এলাকাবাসী ওখান থেকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। 

জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার কাজী ইসমাইল হোসেন বলেন, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ডান পায়ের হাঁটুর উপরে ছুরিকাঘাতের মতো রয়েছে এবং বাম হাতে ছোট ছোট আঘাত রয়েছে। তার চিকিৎসা সঠিক সময়ে করা হয়েছে। তিনি ভালো আছেন।
ঘটনার খবর পেয়ে আহত পুলিশ অফিসার কে হাসপাতালে দেখতে যান, জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, তিনি আহত পুলিশ অফিসারের চিকিৎসার খোঁজখবর নেন। 

এছাড়াও তিনি ঘটনা স্থলে পরিদর্শনে আসেন, এ বিষয়ে পাঁচ বিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, স্বামী স্ত্রীর পারিবারিক একটা বিষয়  পাঁচবিবি থানায় অভিযোগ দায়ের হয়, এই অভিযোগ তদন্ত করতে গিয়ে এমন ঘটনা ঘটে।

এমএসএম / এমএসএম

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে পার

কুড়িগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় শরীয়তপুরের ডামুড্যায় পোনামাছ অবমুক্ত

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা