নওগাঁর নদী দখল ও দূষণে পরিবেশ হুমকির মুখে, সরেজমিনে পরিদর্শনে নদী রক্ষা কমিশন
নওগাঁর ছোট যমুনা ও তুলসীগঙ্গা নদী বর্তমানে চরম দখল ও দূষণের শিকার। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি ও পরিবেশ। নদীগুলোর এই করুণ অবস্থা সরেজমিনে দেখতে আজ পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক আমিনুর রহমান (গবেষণা ও পরিবীক্ষণ, সিনিয়র সহকারী সচিব), সহকারী প্রধান তৌহিদুল আজম (জিও টেকনিক্যাল), পানি উন্নয়ন বোর্ড নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, বদরগাছি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
প্রতিনিধি দল নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তারা নদী দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি পরিবেশ রক্ষা ও কৃষির টেকসই উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হয়। প্রতিনিধি দল নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে শিগগিরই সুপারিশমালা প্রণয়নের কথাও জানান।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার