ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জামালপুরে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে সোমবার(১২ এপ্রিল) দুপুর ৩ টায় নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: নাজমুস সাকিব। তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান এবং এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল রবিবার রাত সাড়ে আট টায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকায় ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাট্টাজোড় পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও ওরফে তুলে মাও (৫৫) এর বসতবাড়ি থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে। ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন জানান , মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied