ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

পূর্ব শত্রুতার জেরে রূপগঞ্জে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে জখম


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ২:৪৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষের লোকজন এক বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় এ দম্পতির বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাটেরও অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব এলাকায় ঘটনাটি ঘটে। রবিবার সকালে এ ঘটনায় ওই দম্পতির মেয়ের জামাই শাহিনুর মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত দম্পতি হলেন, উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব এলাকার মৃত অহিদ মুন্সির ছেলে আব্দুল হাই ও তার স্ত্রী নাজমা বেগম। 
দম্পতির মেয়ের জামাই শাহিনুর মিয়া তার লিখিত অভিযোগে জানান, একই এলাকার দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর, জাকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর, জাকিরসহ অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার শশুর আব্দুল হাইয়ের ঘরে প্রবেশ করে বাড়ি-ঘরে লুটপাট ও ভাংচুর করতে শুরু করে। এসময় শ^শুর আব্দুল হাই বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে শ^াশুড়ী নাজমা বেগম বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুত্বর জখম করে। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দম্পতির ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্বর্নালংকারসহ অনুমানিক দুই লক্ষ টাকার মালমাল লুট করে চলে যায়। পরে আশপাশের লোকজন দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।  

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন