ফরিদগঞ্জে পুলিশের বাসায় চুরি, চোরের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। ওই ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম। রবিবার ( ১০ মে) স্থানীয় সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন তিনি।
এর আগে গত সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা ভবনের পাশে একটি ভবনের চতুর্থতলায় থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙ্গে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মো. রাকিব উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পরবর্তীতে থানার আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনারপর ৫ দিনের চুলচেরা বিশ্লেষন ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দুই যবকের দ্বারাই চুরির ঘটনাটি সংঘঠিত হয়েছে বলে পুলিশের ধারনা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা ও যদি ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য, তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন করা হবে।
এমএসএম / এমএসএম
মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি