ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম রাজধানী থেকে গ্রেফতার


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ১২:২১

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর  ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

জানা যায়, ১৩ সালে গোবিন্দলে হত্যার ঘটনায় মানিকগঞ্জ জজ আদালতে ও সিংগাইর থানায় ৪ টি হত্যা মামলাসহ মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এছাড়াও ২০২২ সালের জুনে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে গত অক্টোবরে একটি মামলা দায়ের হয়। সেই মামলার আসামি মমতাজ বেগম।

কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনে ২০০৯ সালে প্রথম বারের মতো সংরক্ষিত আসনে আওয়ামীলীগ মনোনীত এমপি হন। ২০১৪ সালে বিনাভোটে ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান