কাপ্তাইয়ে শেষ হলো ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ মে) কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টার ভবনে এই ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সমাপনী দিনে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য জোরদারকরণ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মুহাম্মাদ সামসুল আলম চৌধুরী। এ সময় কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টার এর উদ্যানতত্ববিদ কাজী রাকিব জোবায়ের সহ প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকেরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া স্থানীয় কৃষকেরা বলেন, এই দুইদিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য, পুষ্টি বিষয়ে অনেক জ্ঞান অর্জন করার সুযোগ হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত