ধামইরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা’র উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা’র উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় অনলাইন লেনদেন, আরটিজিএস, ডিপোজিট, বিএফটিএন, রেমিট্যান্স, বিনিয়োগ প্রদানসহ নানামূখী সেবা গ্রাহকের দোড় গোড়ায় পৌছে দিতে ১২ সেপ্টেম্বর বেলা ১১ টায় আমাইতাড়া বাজারে এই উপ-শাখার উদ্বোধন করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনের জোনাল হেড মো. মোস্তাফিজুর রহমান। মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক (এফও.ভি.পি) মো. সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে ও উপ-শাখার ইনচার্জ মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মো. দেলদার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট পৌর মেয়র মো. আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, আমাইতাড়া বণিক সমিতির সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত হোসেন, হানজালা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা
কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার
পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭
পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ