ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:১১

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (১৩ মে)বেলা সাড়ে ১১ টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।বর্তমান শিশুটি সংকটাপন্ন থাকায় হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।অবস্থার উন্নতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করার কথা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় প্রধানপাড়া এলাকার চাপাতা শ্রমিক মাজেদুল ইসলামের স্ত্রী মােছা.সুরভী আক্তার শিশুর জন্ম দেন।এই দম্পতির এটিই প্রথম সন্তান।
শিশুটির বাবা ও নানা জানান,আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম, ডাক্তার জানিয়েছেন দুইটি শিশু আছে।অপারেশন করে দেখতেছি শিশু একটি কিন্তু মাথা দুইটা।
হাসপাতালের সহকারী সার্জন ডা.নাছরিন পারভিন বলেন,এ রকম পঞ্চগড় হাসপাতালে এর আগে কখনো হয়নি।শিশুটির দুই মাথা হওয়ায় বের করতে কষ্ট হয়েছে।তবে অপারেশন ভালভাবে সম্পন্ন হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু ডা.আবু সায়েম বলেন,শিশুটির দুইটি মাথায় নাক,কান,মুখ,চোখ স্বাভাবিক সবকিছু আছে।তবে একটি পেট, দুইটি হাত,দুইটি পা রয়েছে।পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ড রয়েছে।শিশুটি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে পর্যবেক্ষণে আছে।অবস্থার উন্নতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত