ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শ্রীনগরে ৪টি অস্থায়ী গরুর হাটের মূল্য প্রায় দেড় কোটি টাকা


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:২৬

শ্রীনগরে ৪টি অস্থায়ী গরুর হাট প্রায় দেড় কোটি টাকা মূল্যে ইজারা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রকাশ্যে টেন্ডার বক্স খুলে দরদাতাদের নাম ও মূল্য ঘোষণা করা হয়। তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদেরকে ইজারা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে ইজারা ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার মোঃ গোলাম রাব্বানী সোহেল। এসময় শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইজারায় অংশ গ্রহনকারীরা উপস্থিত ছিলেন।
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কেদারপুর নবারুন সংসদ মাঠ,ভাগ্যকুল মান্দ্রা, বাঘড়া ইউনিয়নের বাঘড়া হাট ও বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর অস্থায়ী গরুর হাট ১ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ২৫০ টাকায় ইজারা দেওয়া হয়।
ভাগ্যকুল ইউনিয়নের কেদারপুর নবারুন সংসদ মাঠ ৯২ লাখ ২৫০ টাকা সর্বোচ্চ দর দিয়ে ইজারা পান আজাহার হোসেন। ভাগ্যকুল মান্দ্রা হাট সর্বোচ্চ ৩২ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা পান শওকত আলী, ভাগ্যকুল মান্দ্রা, বাঘড়া ইউনিয়নের বাঘড়া হাট ও বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর অস্থায়ী গরুন হাট ১ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ২৫০ টাকায় ইজারা দেওয়া হয়। বাঘড়া বাজার সংলগ্ন অস্থায়ী  হাটটি ১২ লাখ টাকায় টাকায় ইজারা পান শফিকুল ইসলাম,বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর অস্থায়ী গরু ছাগলের হাটটি ১০ লাখ ৮২ হাজার টাকায় ইজারা পান শেখ হাফিজুর রহমান।
অপরদিকে উপজেলার বেলতলী জি.জে, উচ্চ বিদ্যালয় মাঠ অস্থায়ী গরু ছাগলের হাটটির জন্য কোন দরপত্র পড়েনি। আগামী ১৮ মে ২০২৫ হতে ১৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপে দরপত্র ক্রয়, দাখিল ও ইজারাদার নির্ধারন হবে।

 

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন