ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ট্রাক-লরি সংঘর্ষে ট্রাক চালক আহত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-৫-২০২৫ রাত ৯:৪২

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের সাথে লরির  সংঘর্ষের ঘটনায় ট্রাক চালক নাজমুল ইসলাম আহত হয়েছেন। আহত ট্রাক চালক নাজমুল ইসলামের বাড়ি পাবনার সাঁথিয়া এলাকায়। 

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হেমায়েতপুর-সিংগাইর সড়কে দুই ঘণ্টার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পরে শত শত যাত্রী।

স্থানীয়রা জানান, ঘটনায় লরি উল্টে সড়কে পড়ে থাকায়  মানিকগঞ্জ-হেমায়েতপুর-সিংগাইর সড়কে তীব্র যানজট তৈরি হয়। সকাল ৮টা থেকে দুই ঘণ্টা ওই সড়কের দুই কিলোমিটার এলাকা গাড়ির জটে আটকে থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

লরির চালক মো. ফারুক বলেন, আমি ঢাকার উত্তর খান ময়নারটেক থেকে ‘প্রমি ফুড কোম্পানির’ মালামাল নিয়ে সাতক্ষীরার ভোমরা বন্দরে যাচ্ছিলাম। পথে হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় খোলাপাড়া এলাকায় একটি ট্রাকের ড্রাইভার আমার গাড়িতে মেরে দেয়। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আমার লরি সড়কে উল্টে যায়। আর ট্রাক ড্রাইভার আহত হন। পরে আমরা মালামাল অন্য ট্রাকে খালাস করি।

সিংগাইর থানার ওসি তৌফিক আজম জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দীর্ঘ সময় চেষ্টার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনায় ট্রাক চালক আহত হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান