ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় মিন্টু বিশ্বাসের সংবাদ সম্মেলন


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ২:৫৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর শ্রীরামকান্দি গ্রামের মিন্টু বিশ্বাস সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি ও তার পরিবার হয়রানির শিকার হচ্ছেন। তিনি দাবি করেন, একই গ্রামের শফিক শিকদার ও তার সহযোগী হায়দার শেখ তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। মিন্টু বিশ্বাস জানান, গত রমজানে ঈদের আগে গিমাডাঙ্গা যুব উন্নয়নের সামনে তার চায়ের দোকানের পাশে হায়দার শেখ মাদকদ্রব্য রেখে পুলিশ দিয়ে তাকে হয়রানি করেন। এছাড়াও, তার বড় ভাই পল্টু বিশ্বাসের অটোরিকশায় মাদক রেখে একই ধরনের হয়রানি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি একজন ছোট্ট চায়ের দোকানদার কিছুদিন আগে শফিক সিকদার লোকের মাধ্যমে আমার দোকানটা চুরি করে আমাকে সর্বশান্ত করে। শফিক শিকদারের বাবা কাসেম আলী সিকদার আমাকে বলে তোর বাড়ির জায়গা ছেড়ে দে তোর আর কোন ঝামেলা থাকবে না। কোন মামলার শিকার হতে হবে না। মিন্টু বিশ্বাস বলেন শফিক শিকদার ও আমার সম্পর্ক আপন মামাতো ফুফাতো ভাই এবং আমি শফিক শিকদারের ছোট বোনকে বিবাহ করি।আমার তিনটি সন্তান রয়েছে। তারা চায় না আমি তার বোনের সঙ্গে সংসার করি।শফিক শিকদার আওয়ামী লীগের সময়ে ঢাকা মোহাম্মদপুরে এক সংসদ সদস্যের হাত ধরে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন, যার মধ্যে চাঁদাবাজি, লুটপাট ও খুনের মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে। মিন্টু বিশ্বাসের দাবি, শফিক শিকদার ও হায়দার শেখ যুবসমাজকে মাদকাসক্ত করে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।

মিন্টু বিশ্বাসের পাশের দোকানদার মনির বিশ্বাস বলেন, "আমরা মিন্টু ভাইয়ের সাথে একসাথে দোকানদারি করি। তিনি নিরিবিলি একটা ভদ্র নিরহ ফ্যামিলির ছেলে। তাকে বিভিন্নভাবে হয়রানি শিকার হতে হচ্ছে শফিক এবং হায়দারের মাধ্যমে।"এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিন্টু বিশ্বাস আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানিয়েছেন, তাকে নিরিবিলি বাঁচার অধিকার দেওয়া হোক এবং শফিক শিকদার ও হায়দার শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত