ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বড়াইগ্রামে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ৩:৪৩

নাটোরের বড়াইগ্রামে পার্টনার প্রকল্পের আওতায় কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস (মহাসভা) অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দিনব্যাপী পরিষদ হল রুমে  উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস-এ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা। এতে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক লুৎফুন নাহার , প্রধান আলোচক  পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, বিশেষ আলোচক অতিরিক্ত 
কৃষি কর্মকর্তা মারফুদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদি হাসান, সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী,  সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষক উপস্থিত ছিলেন।  
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা জানান, এই প্রকল্পের আওতায় সকল কৃষককে নিবন্ধন পূর্বক ডিজিটাল কৃষি কার্ড প্রদান করা হবে।  ইতোমধ্যে উপজেলায় ৩৫টি কৃষক পার্টনার স্কুল গ্রুপ তৈরি হয়েছে। এতে প্রতি স্কুল গ্রুপে ২৫জন করে কৃষক পার্টনার কংগ্রেস এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মাঠ পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত নির্ভেজাল কৃষি পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ও উত্তম কৃষি চর্চার উপর গুরুত্ব দেওয়া হয় এই পার্টনার কংগ্রেস-এ।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ