ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুবদলের আলোচনা ও মতবিনিময় সভা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৫-২০২৫ দুপুর ৩:৩৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বরাইদ ইউনিয়ন যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বরাইদ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বরাইদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাকি,বরাইদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান মল্লিক, সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান খান দিপু, বরাইদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দুর্জয় হোসেন রফাজ সহ আরো অনেকে।

এ সময় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বরাইদ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান