মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানা ঘেরাও ও সড়ক অবরোধ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেয়ার অভিযোগে সৌরভ দত্তকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এর আগে শনিবার দিবাগত রাত ১২,১৫ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত একই দাবিতে মুসল্লিরা বাকেরগঞ্জ থানা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
অভিযুক্ত সৌরভ দত্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের বাবুল দত্তের ছেলে।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেয়া সৌরভ দত্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মুসলিম উম্মাহকে ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তারা ঘোষণা দেন, “বিশ্বনবীর সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
এছাড়াও, স্থানীয় আলেম-ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার এস আই তোফাজ্জেলকে শনিবার বিকেল ৫ টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশে দল মত নির্বিশেষে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
সড়ক অবরোধের খবর সকাল ৮ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বাসস্ট্যান্ডে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাদেরকে সড়ক অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলেও সে আবুল কালাম আজাদ জানান, মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৌরভ দত্তকে শনিবার রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান
এমএসএম / এমএসএম
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও সমাবেশ
সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আলোচনা সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে আগুনে পুড়ল দুটি ঘর, মারা গেল দুটি গরু
কলমাকান্দা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি শামীম ও সম্পাদক ওবাইদুল
বাঘায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন সেশন
লালমনিরহাটে অটোরিকশা আটক নিয়ে বিরোধে পুলিশের ওপর হামলা, নারীসহ আহত ৫
ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন