তাজা ঘোড়ার শরীর থেকে মাংস কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৬ মে রাতে বেথুলিয়া গরু হাটের মাঠে ঘোড়াটি রেখে যান ঘোড়ার মালিক আকিদুল সকালে স্থানীয়রা দেখতে পান তাজা ঘোড়ার সামনের পায়ের উপর থেকে মাংস কেটে নিয়ে গেছে।
ঘটনাটি এতটাই অমানবিক ও অপ্রত্যাশিত যে এলাকাবাসীরা এখনো আতঙ্কিত। ঘোড়ার মালিক বেথুলিয়া গুচ্ছ পাড়ার আকিদুল জানিয়েছেন, ঘোড়াটি সুস্থ ও সবল ছিল। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘোড়ার শরীরের একটি বড় অংশ কাটা অবস্থায় রয়েছে, রক্তে ভেসে আছে গোটা জায়গা।
এই ধরনের ঘটনা এর আগে কেউ দেখেনি বা শোনেনি বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি ইতি মধ্যেই স্থানীয় প্রশাসনের নজরে এসেছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোরাটি জীবিত রয়েছে তবে অবস্থা আশঙ্কা জনক।
এই বিষয়ে মহম্মদপুর উপজেলার অফিসার্স ইনচার্জ বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে ফোর্স পাঠিয়েছি,
তবে ঘোড়ার মালিকের থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত