ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শেকৃবিতে বায়োলজি অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ৪:৩১

"ফিলিপিন্সে লাল-সবুজ" এ শ্লোগান নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জীববিজ্ঞান উৎসব-২০২৫ এর আঞ্চলিক পর্যায়ের ঢাকা উত্তর পর্ব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে।

এ বারের জীববিজ্ঞান উৎসবে ঢাকা উত্তর থেকে ১০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৩ ক্যাটাগরিতে সকাল ৯টায় শিক্ষার্থীদের ১ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ৬ষ্ঠ-৮ম শ্রেণি, সেকেন্ডারিতে নবম-দশম শ্রেণি ও হায়ার সেকেন্ডারিতে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম,শেকৃবি উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর ড. মো. আরফান আলী, এবং ছাত্র পরামর্শক অধ্যাপক ড. মো. আশাবুল হক।

উৎসবে শিক্ষার্থীদের জীববিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক রাখহরি সরকার,শেকৃবির কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, ঢাকা উত্তর অঞ্চল জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রহমান ও অলিম্পিয়াড কোচ ড. সৌমিত্র চক্রবর্তী।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় কো-পার্টনার হিসেবে ছিল আকিজ টেলিকম লিমিটেড, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টিগ্রেটেড ক্রপ সল্যুশন বাংলাদেশ এবং রংপুর স্টিল। বেভারেজ পার্টনার ছিল এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড এবং মিডিয়া পার্টনার ছিল চ্যানেল ২৪।

উল্লেখ্য, আগামী ৩১ মে (শনিবার) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় আবাসিক ও অনাবাসিক বায়োক্যাম্প আয়োজনের মাধ্যমে সারা দেশের প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্ত চারজন প্রতিযোগী নির্বাচন করা হবে। তারা "টিম বাংলাদেশ" হিসেবে আগামী ২০-২৭ জুলাই ফিলিপিন্সের কুইজন সিটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য