শিক্ষার্থীর পদচারনায় মুখোরিত দৌলতখানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
স্বাস্থ্যবিধি মেনে দৌলতখান উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি দেখে মনে হয়েছে তাঁরা দীর্ঘ বন্দী জীবন থেকে মুক্ত জীবন ফিরে পেয়েছে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার ফলে অনেক শিক্ষার্থীই শিক্ষা জীবন ছেড়ে সংসারের আয়ের পথ বেছে নিয়েছেন।কেউবা আবার যুক্ত হয়েছেন শিশু শ্রমে। এই শিক্ষার্থীরা আবার শিক্ষা জীবনে ফিরবে কিনা তা অপেক্ষার বিষয়। অনেক মেয়ে শিক্ষার্থী আবার বাল্যবিয়ের শিকার হয়ে ইতিমধ্যে শিক্ষাজীবন থেকে বেরিয়ে গেছে। ফলে দ্বীপ জেলা ভোলার মেঘনার তীরবর্তী এই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ।
এই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬টি কলেজ,২২টি মাধ্যমিক বিদ্যালয়,২১টি মাদ্রাসা এবং ১০৬ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর আজ রবিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় শিক্ষক এবং শিক্ষার্থীদের আগমনে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন প্রানের ছোঁয়া লেগেছে।
তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্হ্য বিধি মানার ব্যপারে ছিল কঠোর অবস্হানে।দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুহিবুর রহমান জানান,শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার পর শ্রেণী কক্ষে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনসহ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করতে দেখা যায়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied