ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আম্বানির পুত্রবধূর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ১২:৫৩

ভারতের ধনকুবেরে মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। কারণ, সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এক গুঞ্জন— রাধিকা নাকি অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, এও রটে তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন!

নেটদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এই মুহূর্তে নাকি ৫ মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মার্চেন্ট। স্বাভাবিকভাবেই, এমন খবর ছড়াতেও সময় লাগেনি। ঘটনা সত্য হোক কিংবা গুঞ্জন, তবে ভক্তরা খুশি এই খবরে।

ভারতীয় গণমাধ্যম বলছে, যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। সঙ্গে রাধিকা ও অনন্ত আম্বানিও ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ রয়েছেন।

নেটিজেনদের আলোচনা, ‘বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবরে সত্যি হয়, তাহলে তো পাক্কা ধামাকা।’ আবার অনেকে বলছেন, ‘হয়তো নতুন বছরের আগে আম্বানি বাড়ির নতুন অতিথিদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

তবে খবরটা সত্যি হোক বা গুঞ্জন, রাধিকা-অনন্ত জুটিকে নিয়ে এহেন জল্পনা এখন আলোচনার শিখরে।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক